1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বোয়ালখালীতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মদনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুজ্জামান বাবরের দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ Hu বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত ‎গলাচিপা বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ কাঁচারিকান্দা। র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ, দুই লাখ টাকা লুট ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার

মদনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুজ্জামান বাবরের

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 3 Time View
4

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার উপজেলার পাবলিক হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “মাদক কারবারি দেখলে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিবেন। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর হতে হবে।”

এমপি লুৎফুজ্জামান বাবর আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নষ্ট করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন,”সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। আশা করছি সারা দেশের নয়, আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন করতে পারবো।”

উপজেলা বিএনপির ও পৌর বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন,শামছুল আলম লালু,ফতেপুর চেয়ারম্যান সামিউল হায়দার শফি, পৌর বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক আংগুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল,সাধারন সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারন সম্পাদক আল আমিন,সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ এবং আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালিতে অংশ গ্রহন করেন।

মোঃ আলম খান।

মদন,নেত্রকোনা।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.

তাং-০২-০৯-২০২৬ইং.

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026