1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বোয়ালখালীতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মদনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুজ্জামান বাবরের দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ Hu বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত ‎গলাচিপা বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ কাঁচারিকান্দা। র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ, দুই লাখ টাকা লুট ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার

পোরশায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 10 Time View
13

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে নিতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি তৌফিক শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম গামা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা দলের ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠায় দলটির অবদানের কথা স্মরণ করেন এবং আগামী দিনে রাজপথে থেকে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র‍্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026