1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৩:৪০|
Title :
নবীনগরে বেহাল সড়কে অটোরিকশা উল্টে চরম দুর্ভোগ ইপিজেড থানা এলাকায় ওসি আতিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন। নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আসুন, শালের ঝরা পাতায় ভাসি! বিএন পির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টুর বিশাল শোডাউন পটিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি বোয়ালখালীতে পরোয়ানা ভূক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলা রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

পোরশায় তিন মাদকসেবী আটক: ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা।

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬,
  • 6 Time View
13

মো: মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদক সেবনকালে তিন মাদকসেবীকে আটক করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও জরিমানা আদায় করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার গোপালগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (২২), শোভাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭) এবং যমুনার বাগান গ্রামের মোঃ সাগরের ছেলে নয়ন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জ এলাকায় ওই তিন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তাদের আটক করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মাদকসেবীদের অপরাধ স্বীকারের ভিত্তিতে আইন অনুযায়ী তিনজনের নামে পৃথক তিনটি মামলা (মামলা নং: ১৮, ১৯ ও ২০) দায়ের করে জেল ও জরিমানা প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026