1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বোয়ালখালীতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মদনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুজ্জামান বাবরের দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ Hu বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত ‎গলাচিপা বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ কাঁচারিকান্দা। র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ, দুই লাখ টাকা লুট ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার

নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 7 Time View
10

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সেনবাগ উপজেলায় সেনবাগ পৌর শহরে
জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি
কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
র‍্যালিকে কেন্দ্র করে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।
র‍্যালিটি সেনবাগ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সড়ক এবং বাজার প্রদক্ষিণ করে।
র‍্যালির আগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক এমপি। তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল। বর্তমানে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্বাধীনভাবে পালন করতে পারছি—এটি আমাদের জন্য আনন্দের ও গৌরবের বিষয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেনবাগে মাদকের সমস্যা আগের তুলনায় অনেকটাই কমেছে, তবে এটি আরও কমাতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
জয়নুল আবদিন ফারুক বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির সদস্য সচিব শহীদ উল্লাহ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির কমিটির আহবায়ক ফারুক বাবুল, সাবেক পৌর বিএনপির যুগ্নআহ্বায়ক আব্দুল হান্নান লিটন, উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াস, পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক নূর নবী বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ইউসুফ মজুমদার ,উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিন উল্যাহ্ বিএসসি,পৌর বিএনপি যুগ্ন আহ্বায়ক আনোয়ার উল্যাহ্ আজাদ, ভিপি ফারুক সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া সেনবাগ উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি সফল করায় উপজেলা বিএনপির পক্ষ থেকে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অংশগ্রহণকারী সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাহার বলেন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে। আগামী দিনেও দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026