1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:১৬|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২৬,
  • 4 Time View
7

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। সাতক্ষীরা সদর উপজেলার বৈচানা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি ও তার ছেলে গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বৈকারী গ্রামের বাসিন্দা মো. মাহমুদ হাসান তার ভগ্নিপতি আশরাফ উদ্দিনের পক্ষে বুধবার (২৯ জুলাই) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বৈচানা মৌজার জমি নিয়ে আশরাফ উদ্দিনের সঙ্গে তার বৈমাত্রেয় ভাই আজহারুল ইসলাম শিমুল ও আক্তারুল ইসলামের বিরোধ চলছিল। এর আগে জমি মাপজোখ ও সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, বুধবার সকালে পুনরায় জমি মাপজোখ শেষে বাড়ি ফেরার পথে পল্লীশ্রী চার রাস্তার মোড়ে আশরাফ উদ্দিন ও তার ছেলে ওমর ফারুকের পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। প্রধান অভিযুক্ত আজহারুল ইসলাম শিমুল ধারালো দা দিয়ে আশরাফ উদ্দিনের মাথায় একাধিক কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন।
এছাড়া অপর অভিযুক্ত আক্তারুল ইসলাম লোহার রড দিয়ে আশরাফ উদ্দিনের ছেলে ওমর ফারুককে মারধর করেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একই সঙ্গে আশরাফ উদ্দিনের জামার পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা প্রদান করেন এবং হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
ঘটনার বিষয়ে মোছা. ফাতেমা খাতুন ও মো. ইব্রাহিম খলিলসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আজহারুল ইসলাম শিমুল, আক্তারুল ইসলাম ও রইচ উদ্দিন দফাদারের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026