1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৪|

‎নিয়ামতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২, ২০২৬,
  • 8 Time View
11

জাকির হোসেন
‎‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
‎‎নওগাঁর নিয়ামতপুরে শারমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও, সুষ্ঠ তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
‎‎সোমবার (২ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার ঝাঝিরা গ্রামের সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের (৪২) দ্বিতীয় স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
‎পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎‎নিহতের মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিভিন্ন সময় বাড়িতে এসে মানসিক অশান্তির কথা জানিয়েছে। পারিবারিক দাম্পত্যের কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে।
‎নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের পরই এ ঘটনার বিস্তারিত জানা যাবে। ২ জুন ২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026