1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

গাইবান্ধায় এসপির বাংলোতে পুলিশ কনস্টেবলের আ*ত্ম*হত্যা।

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View
25

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোতে দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে এসপির সরকারি বাংলোর বাথরুমে সহকর্মীদের অজান্তে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী জেলা শহরের সরকারপাড়ায়। পারিবারিক জীবনে তিনি এক ছেলে সন্তানের বাবা। তাঁর সন্তানের বয়স ৮ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে হাবিবুর আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনার সময় তিনি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে যুক্ত ছিলেন। একপর্যায়ে ভিডিও কল চলাকালীন তিনি বাথরুমে গিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসীম উদ্দিন জানান, স্ত্রীর সঙ্গে অভিমান করে ভিডিও কলে থাকা অবস্থায় কনস্টেবল হাবিবুর রহমান আত্মহত্যা করেছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026