1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৮ Time View
212

– মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।

রহমতে এলাহির আগমন- ঈদে আজম, নূরে এলাহির আগমন- ঈদে আজম, মানবতার আগমন- ঈদে আজম।
বিশ্ব সুন্নী আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার হালিশহর থানা শাখার আয়োজনে আজ ৪ঠা সেপ্টেম্বর মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সালাতু সালাম মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব হালিশহর থানা শাখার আহবায়ক নাফিস মোবাররাত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মহানগর জেলা কমিটির সম্মানিত নেতা জনাব আজিজ মাবরুর।

বক্তারা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিশা তুলে ধরে বলেন, দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মহান শুভাগমন ঈদে আজমের দান ঈমান-দ্বীন-জীবনের স্বাধীনতা-অধিকার-নিরাপত্তা-মর্যাদা-সমৃদ্ধি- বিকাশ এবং আখেরাতের নাজাত থেকে বঞ্চিত করে সব মানুষকে দোজাহানে ধ্বংসের জন্য ও মহান ঈদে আজমের লক্ষ্য উৎখাতের জন্য বাতিল জালেম অপশক্তি মিথ্যা ও জুলুমের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতার সর্বাত্মক অবকাঠামো তৈরি করে রেখেছে, যার ফলে দুনিয়ার চার ভাগের তিন ভাগ মানুষ এখনও ঈমানের পবিত্র কলেমা ও দ্বীনে হক তথা সত্যের সন্ধান পায়নি এবং সারা দুনিয়া অপশক্তির আঁধার গ্রাসে অবরুদ্ধ হয়ে আছে।
কোরআনুল করীম নাজিলের মাধ্যমে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল কেন্দ্র ও সকল গুণ-জ্ঞান-কল্যাণের উৎস অস্তিত্বের প্রাণ শানে রেসালাতের প্রকাশের মাধ্যমে দ্বীনে হকের সূর্যোদয়, ঈমানীয়াত ও ইনসানিয়াতের মহা বিপ্লবের সূচনা এবং মিথ্যার আঁধার ও জুলুম-স্বৈরদস্যুতন্ত্রের অবরুদ্ধতা থেকে জীবন ও মানবতার মুক্তির সুপ্রভাত মহান কদর মোবারক। কদর মোবারকের রহমতের অনন্ত প্রবাহ ধারা তথা সত্য-ন্যায়-জ্ঞান-স্বাধীনতা-অধিকার-মানবতা-কল্যাণ ও সম্পদের মুক্ত প্রবাহের ধারা জারি রাখার একমাত্র উপায় খেলাফতে ইনসানিয়াত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026