জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
Update Time :
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
৫৮
Time View
জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি পেয়েছে যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শার্শা উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইউনিয়ন পরিষদটি। বুধবার (৯ সেপ্টেম্বর) নিজামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করা হয়। জনাব মো. হুসাইন শওকত, পরিচালক (যুগ্মসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগ-এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করা হয়। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ সাফল্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার ফল। পাশাপাশি ইউনিয়নবাসীর সচেতনতা ও সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। প্রেরক:- মো,মনির হেসেন। বেনাপোল প্রতিনিধি যশোর। তারিখ:-৯ সেপ্টেম্বর ২০২৬ মোবা;-০১৮৩৫ ০১৯৪৩১,
64
মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি পেয়েছে যশোরের শার্শা উপজেলার ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শার্শা উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ইউনিয়ন পরিষদটি।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিজামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করা হয়। জনাব মো. হুসাইন শওকত, পরিচালক (যুগ্মসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগ-এর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করা হয়।
ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ সাফল্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার ফল। পাশাপাশি ইউনিয়নবাসীর সচেতনতা ও সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।