1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক হাতীবান্ধার ঘুন্টি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, হারুন উর রশিদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন যশোর হামিদপুরেএসআরবি -৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে উইকেরিক্স সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সভাপতি প্রার্থী মুনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের অংশগ্রহণ নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মদনে ছেলের হাতে বাবা খুন, অভিযুক্ত পুলিশের হাতে আটক।

মোঃ মোশারফ হোসেন।
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫০ Time View
199

মোঃ মোশারফ হোসেন।

মদন ,নেত্রকোনা।

নেত্রকোনার মদন পৌরসভায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন হয়েছে।
 
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৫টার দিকে মদন পৌর শহরের ৬ নং ওয়ার্ড আশকিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত এলাই মিয়া (৬০) মদন পৌর শহরের আশকিপাড়া এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে।

নিহতের ছেলে ইয়াসিন মিয়া (২২)দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ইয়াসিন মিয়াকে আটক করে থানায় নিয়ে যান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,
ইয়াসিন মিয়া খাদ্য না খেয়ে অনাহারে দুই তিন দিন ধরে এ অবস্থা বাসায় উল্টাপাল্টা কাজ করতে থাকে।

আজ সকালে এলাই মিয়া মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাসায় এসে চা, খাচ্ছিল। এমন সময় অভিযুক্ত ইয়াসিন ঘুম থেকে উঠে বাবার কাছে এসে বসে।

নিহত এলাই মিয়া তার ছেলেকে কলা খেতে বলেন,
কলা খাবে না এ নিয়ে মানসিক ভারসাম্যহীন ইয়াসিন এর সাথে বাবার কথা কাটাকাটি হয়।

পরে একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বটি হাতে নিয়ে বাবার ঘাড়ের পেছন দিক থেকে কোপ দেয় । এতে গুরুতর যখম হয় এলাই মিয়া।

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এলাই মিয়া কে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে থেকে অভিযুক্ত ভারসাম্যহীন ছেলে ইয়াসিনকে গ্রেপ্তার করে থানায় হেফাজতে নিয়ে যান।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ সালাহ উদ্দীন করিম বলেন,
খবর পেয়ে ঘটনাস্থল আমি নিজেই পরিদর্শন করেছি। ইয়াসিনকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026