
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
আন্তঃজেলা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার।
পটিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার এবং আন্তঃজেলা চোরাই যানবাহন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে পটিয়া পৌরসভার বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মোটরসের সামনে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসি জিয়াউল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন নজরদারির পর চোরাই সিএনজি ক্রয়-বিক্রয়ের সময় মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়, যার মধ্যে তিনটি নম্বরবিহীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সক্রিয় সদস্য বলে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উদ্ধার হওয়া যানবাহনের প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।