1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:০৫|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১, ২০২৬,
  • 6 Time View
13

তহমিদার রহমান মিলন
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ শহিদ জিয়াউর রহমান কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন ভবনের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, গোলাম রব্বানী প্রধান, আলহাজ্ব সৈয়দ আলী এবং জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই একাডেমিক ভবন চালু হওয়ার ফলে কলেজের শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। শিক্ষার্থীরা এখন থেকে আরও আধুনিক ও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। বক্তারা কলেজের সার্বিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কর্তৃক নতুন একাডেমিক ভবন পরিদর্শন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
তহমিদার রহমান মিলন
নীলফামারী প্রতিনিধিঃ
০১/৮/২০২৬ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026