1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:২১|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১, ২০২৬,
  • 18 Time View
31

সুনামগঞ্জ প্রতিনিধি
সম্প্রতি সিলেটসহ বিভাগের কয়েকটি জায়গাতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র নাসিরুদ্দীন পাটোয়ারী,সার্জিস আলম ও নাহিদ ইসলাম গংরা দেশে অধিকাংশ জনগনের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।
আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম রাজু,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচাঁন,সাদেকুল ইসলাম, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ শান্তু,ওবায়দুল ইসলাম,হুমায়ূন আহমেদ, সৌরভসহ প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন সম্প্রতি সিলেটের বিভিন্ন জায়গাতে এনসিপির নাসিরুদ্দীন পাটোয়ারী,সার্জিস আলম,নাহিদ ইসলাম গংবা একটি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে অপতৎপরতা এবং কটুক্তি করছেন তা কোন গণতান্ত্রিক ধারার রাজনীতি হতে পারে না। এনসিপি নিজেদের একাই জুলাই যোদ্ধা দাবি করে দেশে বিগত অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাঠ করে টাকার পাহাড় বানিয়ে এখন চোখেমুখে উজ্জলতার ঝলক দেখছেন। বক্তারা বলেন,রাজনীতি করা সকল দলের গণতান্ত্রিক অধিকার হলেও নাসীরুদ্দিন পাটোয়ারী ও সার্জিসরা জুলাই পদযাত্রার নামে বিভিন্ন জায়গাতে আমাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেভাবে বেফাস কথাবার্তা বলে নাটকমঞ্চ করে যাচ্ছেন তাদের সতর্ক করে বলেন আগামীতে যেকান সভামঞ্চে এমন বেফাস কথাবার্তা বলা হলে এনসিপির যেকোন কর্মসূচী প্রতিহত করার ঘোষনা দেন। তারা এনসিপির নেতৃবৃন্দেকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন ২০২৪ সালের জুলাইয়ে বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন আন্দোলনে অগ্রভাগে থেকে তাদের অসংখ্যা নেতাকর্মীরা ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দেশের জন্য জীবন উৎস্বর্গ করেছেন। কাজেই দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় তারেক জিয়ার লাখো কোটি সৈনিক সব সময় প্রস্তুত বলে দাবি করেন। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০.০৮.২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026