1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:০৫|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১, ২০২৬,
  • 5 Time View
13

মোঃ মাহাবুল ইসলাম মুন্না.স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজের ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু,এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহৎ অঙ্গীকার। তিনি নবীন চিকিৎসকদের সততা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে রোগীদের আস্থা অর্জন করে দেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
তিনি বলেন, আজকের এই শপথ নতুন প্রজন্মের চিকিৎসকদের দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগের অনুপ্রেরণা হয়ে থাকবে। দক্ষতা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে তারা জাতির প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক এবং ৬২তম ব্যাচের নবীন ইন্টার্ন চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে নবীন ইন্টার্ন চিকিৎসকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের সফল কর্মজীবন ও দেশবাসীর সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026