1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ। যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ঢাকা থেকে নিখোঁজ ১০ বছরের শিশু সাব্বির শমশেরনগর রেলওয়ে স্টেশনে, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কটিয়াদীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়

শ্রীনগরে প্রধানমন্ত্রীর ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৩১ Time View
190

আমজাদ হোসেন মিঠু,
শ্রীনগর প্রতিনিধি (মুন্সিগঞ্জ)
১৫/০৭/২০২৬ইং
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বতঃস্ফূর্ত আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি চারা গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। এরপর শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং শিক্ষার্থীরা মিলে যৌথভাবে বিদ্যালয়ের চারপাশের খালি জায়গায় চারা গাছগুলো রোপণ করেন।
এবারের কর্মসূচিতে রোপণকৃত গাছের মধ্যে উল্লেখযোগ্য ছিল:
পুষ্টিগুণে সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠালের চারা।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য মেহগনি গাছের চারা।
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ও ভেষজ গুণসম্পন্ন আমলকী গাছের চারা।
খোরশেদা পারভীন-প্রধান শিক্ষিকা, পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ইসমাইল হোসেন-সহকারী শিক্ষক।
জয়ন্ত দাস -সহকারী শিক্ষক।
রাত্রি-সহকারী শিক্ষিকা।এছাড়াও পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের (এসএমসি) সম্মানিত সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন পরিবেশে এই কর্মসূচিতে অংশ নেয়।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা -খোরশেদা পারভীন বলেন,
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি চারা রোপণের এই ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা তৈরি করতে এই কর্মসূচি দারুণ ভূমিকা রাখবে। আমরা শুধু গাছ রোপণই করছি না, এগুলোকে বড় করে তোলার দায়িত্বও আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে ভাগ করে নিয়েছি।”
অনুষ্ঠানে শিক্ষকেরা শিক্ষার্থীদের নিয়মিত রোপণকৃত গাছগুলোর পরিচর্যা ও পানি দেওয়ার পরামর্শ দেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা সরকারের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026