জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
৪
Time View
জাতীয় অ্যাথলেটিকসে, কিশোরগঞ্জের ঝিনুক প্রিয়ার দাপট, দুই রেকর্ডে তিন স্বর্ণজয়
মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ১৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ঝিনুক আক্তার প্রিয়া। তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জয়ের পাশাপাশি দুটি জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও অর্জন করেছেন তিনি। প্রতিযোগিতার ট্র্যাকে একের পর এক সাফল্য তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন প্রিয়া। ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ের পর ১ হাজার ৫০০ মিটার দৌড়ে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। এই ইভেন্টে ১৯৯৬ সালে গড়া রেকর্ড ভেঙে দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ৩ হাজার মিটার দৌড়েও নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে নেন প্রিয়া। তবে ৫ হাজার মিটার দৌড়ে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে রৌপ্যপদক নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চারটি পদক অর্জন করেছেন এই অ্যাথলেট। একই সঙ্গে দুটি জাতীয় রেকর্ড ভেঙে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ঝিনুক আক্তার প্রিয়ার এই সাফল্য দেশের নারী অ্যাথলেটিকসে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। তাঁর এমন কৃতিত্ব ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অ্যাথলেটদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
7
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
১৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ঝিনুক আক্তার প্রিয়া। তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক জয়ের পাশাপাশি দুটি জাতীয় রেকর্ড গড়ে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও অর্জন করেছেন তিনি।
প্রতিযোগিতার ট্র্যাকে একের পর এক সাফল্য তুলে নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন প্রিয়া। ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয়ের পর ১ হাজার ৫০০ মিটার দৌড়ে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। এই ইভেন্টে ১৯৯৬ সালে গড়া রেকর্ড ভেঙে দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটান তিনি।
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ৩ হাজার মিটার দৌড়েও নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে নেন প্রিয়া। তবে ৫ হাজার মিটার দৌড়ে তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছে রৌপ্যপদক নিয়ে।
সব মিলিয়ে এবারের জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চারটি পদক অর্জন করেছেন এই অ্যাথলেট। একই সঙ্গে দুটি জাতীয় রেকর্ড ভেঙে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন তিনি। অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
ঝিনুক আক্তার প্রিয়ার এই সাফল্য দেশের নারী অ্যাথলেটিকসে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। তাঁর এমন কৃতিত্ব ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অ্যাথলেটদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।