1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন। চান্দগাঁও থানার সকল অপরাধ মুক্ত করতে সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ওসি ইফতেখারের যোগদান নওগাঁর পোরশায় নদীতে মাছ ধরার নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১০; রাজশাহী মেডিকেলে রেফার্ড ১। পটিয়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু। সমুদ্র থেকে ইলিশ মাছ মারা নিষেধ অথচ রাস্তায় রাস্তায় ইলিশ মাছ জেলেদের মাছ ধরা এখন উন্মুক্ত নিষেধাজ্ঞা তুলে নিল সরকার যশোরে ৯৮ সার ডিলার ৬৫ বিএনপি, অভিজ্ঞ ব্যবসায়ীরা বাদ গঙ্গানন্দপুর ও ধুলিয়ানী ইউনিয়নে লতা বাহিনীর চাঁদাবাজি ও তান্ডব জনসেবার ব্রত নিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর-এর নওগাঁর পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ।

লৌহজংয়ে শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে জেলা প্রশাসকের নানা উদ্যোগঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View
20

আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নারী শিক্ষার অগ্রযাত্রা ও ক্ষমতায়নে নানা কার্যক্রম পরিচালনা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা পরিদর্শনকালে তিনি হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে HER SPACE কার্যক্রম ও সায়েন্স ক্লাবের উদ্বোধন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব (বেজা ও বিডা) রাবেয়া পারভেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে HER SPACE কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের বিকাশ, সুপ্ত প্রতিভার উন্মেষ এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সায়েন্স ক্লাবের উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, অনুসন্ধিৎসা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে নতুন সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বিদ্যালয়ে আয়োজিত ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বলেন, নারীদের শিক্ষিত, দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটিয়ে যোগ্য, দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, নারী শিক্ষার প্রসার, সমান সুযোগ সৃষ্টি এবং কর্মক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাবেয়া পারভেজ ও শরীফ উল্যাহ নারী শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ, কর্মমুখী দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026