1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৯|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

ফেসবুকে ভুয়া বিদেশি চাকরির ফাঁদ, ক্রিপ্টো জালিয়াতি চক্রে ৪ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫ জন।

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শুক্রবার, জুলাই ২৪, ২০২৬,
  • 31 Time View
46

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকর্ষণীয় বিদেশি চাকরির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা এবং অবৈধ ক্রিপ্টোকারেন্সি (Crypto/USDT) লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার বাংলাদেশিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

গত ১৩ জুলাই ২০২৬ নেপাল পুলিশ সাইবার ব্যুরোর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে “কোনো কোম্পানিতে সাক্ষাৎকার ছাড়াই (Direct Hire) বিদেশে চাকরি” দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সাইবার ব্যুরো।

তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ভুক্তভোগীদের মোবাইলে একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করতে উদ্বুদ্ধ করত। এরপর বিভিন্ন কৌশলে তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করা হতো।
প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তদন্তের ভিত্তিতে নেপাল পুলিশের সাইবার ব্যুরোর একটি দল রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নেপালের ইলেকট্রনিক লেনদেন আইন, ২০৬৩ অনুযায়ী কাঠমান্ডু জেলা আদালতের অনুমতিতে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। তদন্তে আরও প্রাথমিকভাবে তাদের Binance প্ল্যাটফর্ম ব্যবহার করে Crypto ও USDT-এর অবৈধ লেনদেনের সঙ্গে সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন:
সুভাষ কুমার মণ্ডল (২১) — মহোত্তরী জেলা, রামগোপালপুর পৌরসভা-৯; বর্তমানে কোটেশ্বর, কাঠমান্ডু।
মো. জুবায়ের আহমেদ (২৫) — মোল্লিকপাড়া, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।
মো. নুর আলম রিজু (২৬) — পিতা: মো. আকবর আলী; খারিজা ভাজনী সরকারপাড়া, দেবীগঞ্জ, পঞ্চগড়।
মো. নাসিম মিয়া (২৪) — ইসলামপুর, মিঠাপুকুর, পায়রাবন্দ, রংপুর।
মো. রনি কামাল (২৭) — সরকারপাড়া, দক্ষিণ আমবাড়ি, ডোমার, নীলফামারী।

নেপাল পুলিশের সাইবার ব্যুরোর মুখপাত্র ও তথ্য কর্মকর্তা দিলীপ কুমার গিরি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যুরো জানিয়েছে, প্রতারণা ও অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026