মাদারীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬,
29 Time View
মাদারীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
মো.সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি।। মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৭ এপ্রিল ) বিকেলে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করে। পরে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
22
মো.সাব্বির আহমেদ
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ এপ্রিল ) বিকেলে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।
বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করে। পরে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।