1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
66

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এই সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও বেগবান হবে বলে আশা সংশ্লিষ্টদের।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)-এর আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলমসহ উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। তাদের অভিভাবকরাও এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এতদিন বিদ্যালয়ে যাতায়াতে নানা ধরনের কষ্ট ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হতো। এখন হুইলচেয়ার পাওয়ায় শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া সহজ হবে এবং তারা আরও উৎসাহ নিয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করা, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষা থেকে ঝরে পড়া রোধে সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এ ধরনের সহায়তা শুধু তাদের চলাচলই সহজ করবে না, বরং শিক্ষাজীবনে আত্মবিশ্বাস বাড়িয়ে স্বপ্নপূরণের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026