কাহালুতে পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আল মামুন তালুকদা বগুড়া
Update Time :
শনিবার, ১৪ মার্চ, ২০২৬
১৪৯
Time View
কাহালুতে পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আল মামুন তালুকদা বগুড়া বগুড়ার কাহালুতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাহালু পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ওয়াহেদ আলী (৪২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কাইট এলাকার আব্দুল কাদেরের ছেলে। এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আরেকটি পৃথক অভিযানে কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রাম থেকে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মামুন (৩৭), পিতা তসলিম উদ্দিন এবং শফিকুল ইসলাম (২৮), পিতা খোরশেদ আলী। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
140
আল মামুন তালুকদা বগুড়া
বগুড়ার কাহালুতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে কাহালু পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ ওয়াহেদ আলী (৪২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কাইট এলাকার আব্দুল কাদেরের ছেলে।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আরেকটি পৃথক অভিযানে কাহালু পৌরসভার সাঘাটিয়া গ্রাম থেকে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মামুন (৩৭), পিতা তসলিম উদ্দিন এবং শফিকুল ইসলাম (২৮), পিতা খোরশেদ আলী। তাদের কাছ থেকে ৫০ পিস করে মোট ১০০ পিস টেপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।