1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
7

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।

জামালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬ এ উপলক্ষে উপজেলা পরিষদ হতে রেলী বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। জামালগঞ্জ হলরুমে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস শিল্পী রানী মোদক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিহাব উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম শামসুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী জানান, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালন, সেলাই, ইলেকট্রিশিয়ানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির মাধ্যমে ৩২ জন উপকারভোগীর মধ্যে চেকের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ৪নং সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাসুক মিয়া, রিয়া মনি, আরিফ বাদশা, আবুল মিয়া, তাসনিম মেহেজাবিন, মহসিন মিয়া, নুরুল হক, তোফাজ্জল হোসেন, আবু তাহের, মোজাম্মেল হক স্বপন, বিধান ভূষণ চক্রবর্তী, লুৎফুর রহমান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ বন্দে আলী, প্রকৌশলী আনোয়ার হোসেন, শাহ মো. শাজাহান এবং কারিতাস বাংলাদেশের কর্মী, আব্দুর রউফসহ অন্যান্য অতিথিরা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, উদ্যোক্তা এবং বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে জামালগঞ্জের যুবসমাজ আত্মকর্মসংস্থানে এগিয়ে আসবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধ বাংলাদেশের অন্যতম চালিকাশক্তি এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026