1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
6

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়েত ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের দায়ী করেছেন তাঁর বাবা আখতারুজ্জামান রঞ্জন। বুধবার রাত আটটার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত শাহরিয়ার জামানকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করে পরাজিত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দেন আখতারুজ্জামান রঞ্জন।
স্থানীয় সূত্রে জানা যায়, আখতারুজ্জামান রঞ্জনের গ্রামের বাড়ি গচিহাটা গ্রামে। সেখানে তাঁদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। শাহরিয়ার জামান বেশির ভাগ সময় গ্রামে থাকেন এবং পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে দলটির মনোনয়ন চেয়েও পাননি।

শাহরিয়ার জামানের বাবা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন তাঁর ছেলের ওপর হামলার জন্য বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের দায়ী করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

স্থানীয় লোকজন জানান, রাত আটটার দিকে শাহরিয়ার জামান গচিহাটা বাজারে অবস্থান করছিলেন। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা করেন। তাঁকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান রঞ্জন।

ঘটনার সময় শাহরিয়ার জামানের সঙ্গে ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক জোয়ারদার। তিনি বলেন, শাহরিয়ার জামানের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। চিকিৎসক তাঁকে জানিয়েছেন, বুকের আঘাতটি গুরুতর। এ কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা জানতে চাইলে মোজাম্মেল হক জোয়ারদার বলেন, বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়।
তবে শাহরিয়ার জামানের বাবা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন তাঁর ছেলের ওপর হামলার জন্য বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের দায়ী করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, উপজেলার সহস্রাম-দুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতারা তাঁর ছেলের ওপর হামলা করেছেন এবং ছুরিকাঘাত করে আহত করেছেন।

আখতারুজ্জামান রঞ্জন আরও লেখেন, তাঁরা রাজনৈতিকভাবে আক্রমণের শিকার হচ্ছেন। তিনি মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর ছেলে গচিহাটায় থাকেন এবং সেখানে খামার দেখাশোনা করেন। ছেলের ওপর হামলার বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

আখতারুজ্জামান রঞ্জনের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ দেন।

কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

অভিযোগের বিষয়ে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান বলেন, আখতারুজ্জামান ফোন করে তাঁকে বিষয়টি জানিয়েছেন। তিনি ঘটনার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন।

শরীফুল ইসলাম শরীফ
স্টাফ রিপোটার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026