বিজয়নগরে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
# **জাহাঙ্গীর আলম** **জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া** ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি পুলিশ দল বাগদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশা থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে অটোরিকশায় থাকা মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. সিরাজুল ইসলাম বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাদক পরিবহন ও কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি পুলিশ দল বাগদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশা থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে অটোরিকশায় থাকা মো. সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মো. সিরাজুল ইসলাম বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাদক পরিবহন ও কেনাবেচা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।