1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ Time View
132

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
দুই বছর বিরতির পর ব্রাহ্মণবাড়িয়ায় আবারও উদযাপিত হতে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজিত এক প্রস্তুতি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্ধারিত দিনে সকাল ১১টা থেকে নদীতে বাইচ শুরু করার পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নৌকাবাইচ আয়োজনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘সিলেটের একটি বিষয় শুনেছি। এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, কিছু না।’ ঐতিহ্যবাহী এই আয়োজনকে সফল ও সুন্দর করতে তিনি জেলাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, প্রবীণ সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, আল আমিন শাহীন ও অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ।
বিশেষ নির্দেশনা ও সতর্কতা
বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উসকানিমূলক কোনো কর্মকাণ্ড করা যাবে না।’
জনশৃঙ্খলা বজায় রাখতে সভায় কিছু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—নৌকাবাইচে অংশগ্রহণকারী দলগুলো নৌকায় কোনো ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবে না। এছাড়া বাদ্যযন্ত্র বাজিয়ে অতিরিক্ত নাচানাচি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
দীর্ঘদিন পর তিতাস নদীর বুকে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে জেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026