1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

চন্দনাইশ থানা পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত ৩ সহ গ্রেপ্তার ৫

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View
76

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ

চট্টগ্রাম চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী ও সাজাপ্রাপ্ত ৩ আসামী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে বেলা পৌনে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টির ঘটনায় মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামিরজুরি আদর্শ গ্রামের মো. রফিক মিয়া, পাঠানদণ্ডী এলাকার মো. রফিকুল ইসলাম বাবুল, কানাইমাদারী এলাকার মো. বেলাল (৩২), দোহাজারী পৌরসভার দিয়াকুল এলাকার আইয়ুব আলী (২২) এবং পদ্মা ডেবা এলাকার মো. রিফাত হোসেন। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে রফিক মিয়াকে ৫০০ টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রফিকুল ইসলাম বাবুলকে ২০০ টাকা জরিমানা ও সাত দিনের কারাদণ্ড এবং মো. বেলালকে ৩০০ টাকা জরিমানা ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই ছাড়া দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় আইয়ুব আলীকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করে। অন্যদিকে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত থাকায় মো. রিফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026