স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি। করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ। সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি মহোদয়ের উন্নয়নের ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা তাহিরপুর উপজেলার বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশনের রাস্তাগুলো পাকা করা এবং প্রয়োজনীয় স্থানে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুল্ক স্টেশনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন এবং স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্যতা ও বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে শুল্ক স্টেশনের রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন আধুনিক তাহিরপুর উপজেলার স্বপ্নদ্রষ্টা এবং তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদি হাসান উজ্জ্বল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফেরদৌস আলম আখন্জী, তাহিরপুর উপজেলা ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট জনপ্রকৌশল বিভাগের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, তাহিরপুর উপজেলার সুনামধন্য ব্যবসায়ী জনাব মোস্তাক আহমেদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সী, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে রাস্তার বর্তমান অবস্থা, ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা এবং উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং শুল্ক স্টেশনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশনের রাস্তা পাকা এবং প্রয়োজনীয় ব্রিজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে তাহিরপুরের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। উন্নয়নের এই ধারাবাহিকতা এগিয়ে যাক, বদলে যাক তাহিরপুরের যোগাযোগ ব্যবস্থা।
32
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।
করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।
সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি মহোদয়ের উন্নয়নের ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা তাহিরপুর উপজেলার বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশনের রাস্তাগুলো পাকা করা এবং প্রয়োজনীয় স্থানে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুল্ক স্টেশনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন এবং স্থানীয় মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্যতা ও বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখতে শুল্ক স্টেশনের রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন আধুনিক তাহিরপুর উপজেলার স্বপ্নদ্রষ্টা এবং তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদি হাসান উজ্জ্বল।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব ফেরদৌস আলম আখন্জী, তাহিরপুর উপজেলা ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট জনপ্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, তাহিরপুর উপজেলার সুনামধন্য ব্যবসায়ী জনাব মোস্তাক আহমেদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সী, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সংশ্লিষ্টদের সঙ্গে রাস্তার বর্তমান অবস্থা, ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা এবং উন্নয়ন কাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং শুল্ক স্টেশনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাগলী ও চারাগাঁও শুল্ক স্টেশনের রাস্তা পাকা এবং প্রয়োজনীয় ব্রিজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে তাহিরপুরের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
উন্নয়নের এই ধারাবাহিকতা এগিয়ে যাক, বদলে যাক তাহিরপুরের যোগাযোগ ব্যবস্থা।