শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযানের সময় ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে মদগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজিবি জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
70
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক মূল্য ২ লাখ ৪৬ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার কাটাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল।
অভিযানের সময় ওই এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে মদগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।