1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাড়াইল হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান মুজিবুরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ও অঘোষিত প্রশাসক হিসেবে ভুয়া বিলে অর্থ লোপাট। সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চকবাজার থানা এলাকায় ওসি মামুনের অভিযান এক হাজার পিস ইয়াবা সহ আটক কটিয়াদীতে জামায়াতের উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক চট্টগ্রামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ কিশোরগঞ্জে গ্রন্থাগারিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট আমিরাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের পক্ষ থেকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন

লোহাগাড়ায় প্রতি রাতে হচ্ছে চুরি এবং ডাকাতি অসহায় মানুষের পাশে কে দাঁড়াবে পুলিশ যখন নিরব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ Time View
52

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রতি রাতেই হচ্ছে ডাকাতি অসহায় হয়ে পড়েছে লোহাগাড়া উপজেলার সর্বস্তরের মানুষ। মানুষের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ অথচ সেই পুলিশ বর্তমানে নিরবতা পালন করছেন । এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই অথচ নামধারী অভিভাবক হিসেবে রয়েছে এমপি, নির্বাহী কর্মকর্তা(ইউএনও), ওসি, প্যানেল চেয়ারম্যানরা অথচ উনারা কেউ এগিয়ে আসার মনোভাব কারো নেই বললেই চলে। এই অবস্থায় এই অসহায় মানুষের পাশে কে দাঁড়াবে।এক সাপ্তাহের মধ্যে ১০থেকে ১৫ টা বাড়ি লুট হওয়ার খবর পাওয়া গেছ ১৮সেপ্টেম্বরের তথ্য মতে একই পরিবারের পাঁচ ভাইয়ের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১০-১২ সদস্যের একটি ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ছয়টি স্মার্টফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের রোসাইঙ্গা ঘোনা গ্রামের হাকিমিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার দিকে টিনের তৈরি বসতঘরে হঠাৎ মুখোশ পরা ডাকাতদল প্রবেশ করে। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। ডাকাতদলের দুজনের হাতে দেশীয় তৈরি বন্দুক এবং অন্যদের হাতে দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল বলে জানান তারা।
ডাকাতেরা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা প্রায় এক ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় দুই লাখ টাকা ও ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্তরা হলেন—হাকিমিয়া পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে গিয়াস উদ্দিন (৪১), মহিউদ্দিন (৩৯), জসিম উদ্দিন (৩৩), জমির উদ্দিন (২৮) ও কায়সার উদ্দিন (২৬)। তারা পাঁচ ভাই এবং পাশাপাশি বসতঘরে বসবাস করেন।
ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ এবং চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম বলেন, ডাকাতির সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থলে এসেছি। ভৌগোলিক অবস্থান ও আয়তনে বড় হওয়ার কারণে চট্টগ্রাম জেলায় ডাকাতদের আনাগোনা তুলনামূলক বেশি। পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনায় জড়িতদের আমরা দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হব।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026