1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে নুনিয়া পট্টি ও সুইপার কলোনিতে মাদক বিরোধী বড় অভিযান: ১১৭০ পিচ ইয়াবা সহ গ্রেফতার ০৯

কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :-
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View
101

” কাজী স্বাধীন ”

স্টাফ রিপোটার :-

নওগাঁ জেলা পুলিশের অভিযানে গতরাত ১৮-০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে এবং তত্ত্বাবধানে, ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ও অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানার নেতৃত্বে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় । এই বিশেষ মাদক বিরোধী অভিযানে ডিবি ও নওগাঁ সদর থানা এক যোগে চারদিক দিয়ে ঘেরাও করে রাত ০৯ টা থেকে ১১ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা কালে সুইপার কলোনির ০২ নং গেটের সামনে উপস্থিত লোকজনের সামনে মাদক ব্যবসায়ী আসামি ১। শ্রী মুনি (৪৫) পিতা মৃত জীবন মাতা গীতা রানী গ্রাম সুইপার কলোনি থানা জেলা নওগাঁ কে মহিলা পুলিশ কর্তৃক দেহ তল্লাশী করা হয়। তল্লাশী কালে আসামির হেফাজত হতে কালো রঙের পলিথিনের ৪ টাভ নীল রঙের ছোট পলি প্যাকে ৩০০+৩০০+৩০০+২৭০ সর্ব মোট ১১৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ কর হয়। এ সময় ১ নং আসামির সহায়তাকারী মাদক ব্যবসায়ী আসামি ২। মানিক ( ৩৮) পিতা মৃত সুবেদ আলী গ্রাম বাগবাড়ি পূর্ব পাড়া ৩। শাওন ( ৪২) পিতা সামছুল হক গ্রাম খাস নওগাঁ উভয় থানা ও জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা কালে সুইপার কলোনির মধ্যে মাদক সেবন এবং পাবলিক নুইসেন্স সৃষ্টিকারী আসামি ৪। সিয়াম (১৯) পিতা শুকুর আলী গ্রাম আনন্দ নগর ৫। রাকিব (১৯) পিতা শাহিন গ্রাম পাটালির মোর শাহি মসজিদ ৬। আবির হোসেন (১৯) পিতা সাজ্জাদ হোসেন সান্টু গ্রাম হাট নওগা ৭। মাসুদ রানা (৩২) পিতা রমজান আলী গ্রাম কুমাই গাড়ি বাকি বিল্লাহ মসজিদের পাশে সর্ব থানা ও জেলা নওগাঁ ৮। মনোয়ার হোসেন (৪৮) পিতা মৃত আক্কাস গ্রাম বড় সাওতা থানা আত্রাই জেলা নওগা, এ/পি কাজির মোড় জনৈক সামাদের ভাড়াটিয়া থানা জেলা নওগাঁ। ৯ রাজু মিয়া (৩২) পিতা মৃত ফরিদ মিয়া গ্রাম নুর পুর বিক্রমপুর বড় মোকাম বাজার থানা লৌহজং জেলা মুন্সিগঞ্জ এ/ পি জগন্নাথ শাহ রোড থানা লালবাগ জেলা ঢাকা দের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ বলেন নুনিয়াপট্টি এবং সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। প্রত্যেক সপ্তাহে সেখানে অভিযান হবে, প্রয়োজনে প্রতিদিন হবে। মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026