1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিতঃ পোরশা সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারি আটক। বিচার প্রার্থীদের আদালতে ও নিরাপত্তা নেই এক স্ত্রীর অভিযোগ তাহিরপুর উপজেলা নবাগত ইউএনও মিজ্ রিপামনি দেবীকে শুভেচ্ছা। নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু: শেষ পর্যন্ত কি রক্ষা পাবে নদী? লোহাগাড়া চরম্বায় ভুয়া যুবদলের নাম দিয়ে পাহাড় কেটে নিয়ে যাচ্ছে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কটিয়াদীতে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। নওগাঁর পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ।

চকবাজার এলাকায় ওসি মামুনের অভিযান চাঁদাবাজ চক্রের ০৫ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
52

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

মামলার বাদী- নুর মোহাম্মদ সিফাত সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র। বাদীর সঙ্গে ১নং আসামী সামির আহম্মেদের পূর্বপরিচয় ছিল। গত ১৫/০৯/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় ১নং আসামী সামির আহম্মেদ (২২) এর ডাকে বাদী চকবাজার থানাধীন কে.বি. আমান আলী রোডস্থ সালেহ আহম্মেদ বাই লেইন সংলগ্ন মাঠে গেলে ১নং আসামীসহ অন্যান্য আসামীরা সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে আসামীরা চাকু ও পেশিশক্তির ভয় দেখিয়ে বাদীর নিকট থাকা ২টি মোবাইল ফোন ও মানিব্যাগে থাকা ২,০০০/- টাকা বলপূর্বক নিয়ে নেয়। পরবর্তীতে আসামীরা বাদীর প্যান্টের পকেটে একটি সিগারেটের প্যাকেট ঢুকিয়ে দিয়ে তার পকেটে ইয়াবা পাওয়া গেছে বলে মিথ্যা অভিযোগ তোলে এবং ঘটনাটি ভিডিও ধারণ করে। এরপর বাদীর পরিবারের নিকট থেকে ৫০,০০০/- টাকা চাঁদা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং টাকা না দিলে বাদীকে হত্যা ও ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় বাদীর মা এক আত্মীয়ের কাছ থেকে ৫০,০০০/- টাকা ধার নিয়ে বাদীর ব্যবহৃত নগদ নম্বরে পাঠালে আসামীরা বাদীর নম্বর থেকে বিভিন্ন নম্বরে টাকা স্থানান্তর করে নেয়। পরবর্তীতে আরও টাকা আদায়ের উদ্দেশ্যে আসামীরা বাদীকে ১৬/০৯/২০২৬ খ্রিঃ ভোর ৫:০০টা পর্যন্ত জোরপূর্বক আটক করে রাখে এবং তার পিঠ, গলা ও মাথায় মারধর করে। পরে অতিরিক্ত টাকা না পেয়ে চলে যাওয়ার সময় মামলা করলে বাদীকে ভবিষ্যতে হত্যা করার হুমকি প্রদান করে। এঘটনায় আসামীদের চকবাজার থানার মামলা নং-০৬, তারিখ-১৭/০৯/২০২৬ খ্রিঃ, ধারা-৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়।
মামলা রুজুর পর চকবাজার থানায় সাহসী চৌকষ ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ মামুনের নেতৃত্বে অভিযান এই সময় এসআই মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং১৮/০৯/২০২৬ খ্রিঃ চকবাজার থানাধীন ওমর আলী মাতব্বর রোড এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী সামির আহম্মেদ (২২)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য ও দেখানো মতে ভিকটিমের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামী মোঃ আকরাম হোসেন জয় (২৩)-কে চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য ও দেখানো মতে ভিকটিমের কাছ থেকে বলপূর্বক নেওয়া ১টি ইনফিনিক্স মোবাইল ফোন, আনুমানিক মূল্য ১১,৫০০/- টাকা, এবং আদায়কৃত চাঁদার ২,০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে ১ ও ২নং আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামী কাজী মোঃ রাকিব হোসাইন (২৩) এবং মোঃ আহনাফুল আলম প্রকাশ আদিব (২১)-কে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এজাহারনামীয় পলাতক আসামী আবু সুফিয়ান (১৮)-সহ তারা বাদীর কাছ থেকে বলপূর্বক গ্রহণ করা ১টি iPhone 16 Pro Max মোবাইল ফোন পরবর্তীতে মোঃ হাসনাত (২২)-এর নিকট বিক্রি করে দেয়।৷ উক্ত তথ্যের ভিত্তিতে তদন্তে প্রাপ্ত আসামী মোঃ হাসনাত (২২)-কে চকবাজার থানাধীন বালি আর্কেড মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত আপগ্রেড নামীয় মোবাইল ফোনের দোকান থেকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে বাদীর কাছ থেকে বলপূর্বক নেওয়া ১টি iPhone 16 Pro Max, যার আনুমানিক মূল্য ১,৪৫,০০০/- টাকা, উদ্ধার করে জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026