1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের র‍্যালি ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ মোস্তাকিম বিল্লাহ ​নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৫ Time View
90

মোঃ মোস্তাকিম বিল্লাহ
​নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার দুপুরে সম্মেলন উপলক্ষে নিতপুর ইউনিয়নের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জাতীয় আদিবাসী পরিষদের পোরশা উপজেলা শাখার সভাপতি জনাব গণেশ মার্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান এমপি।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতাহার রহমান সুফি শাহ্,সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরী, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড় এবং রূপচান লাকড়া।

​সম্মেলনে বক্তারা মাদক ও নেশাজাতীয় দ্রব্য পরিহার করে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার ওপর বিশেষ জোর দেন। আদিবাসী নেতৃবৃন্দ বলেন, “নেশামুক্ত সমাজ গড়ে তুলে আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়া শেখাতে হবে, যাতে তারা ভবিষ্যতে জজ, ব্যারিস্টার হয়ে নিজেদের ও সমাজের মুখ উজ্জ্বল করতে পারে।”
​পাশাপাশি বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জমি-জমার অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সাংবিধানিক ও মৌলিক দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​সংগঠনের সাংগঠনিক সম্পাদকের সঞ্চালনায় আলোচনা সভা শেষে আগামী মেয়াদের জন্য পোরশা উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026