
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির আয়োজনে এক প্রাণবন্ত বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নবীন বিতার্কীদের যুক্তি, উপস্থাপনা, বক্তব্য প্রদানের কৌশল এবং বিতর্কের মৌলিক বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রবিবার (১০ মে) রাত সাড়ে নয়টার দিকে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির অফিস কক্ষে বিতর্ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
জিয়া হল ডিবেটিং সোসাইটির কোষাধ্যক্ষ তৌফিক হাসান সঞ্চালনায় এবং শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি শোয়াইব বিন আছাদ সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াসিন আলি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জিয়া হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা রায়হান বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া হল ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি নূর উদ্দিন ও রাকিব মিয়া। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক লাবিদ হোসেন ইফতি এবং জিয়া হল ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক নাজমুল করিম অর্ণব।
প্রায় অর্ধশতাধিক নবীন ও অভিজ্ঞ বিতার্কীর অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা কর্মশালার মাধ্যমে বিতর্কচর্চার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।
বক্তারা বলেন, যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে বিতর্কচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।