1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

কিশোরগঞ্জ শহর শাখার ৩ নং ওয়ার্ডের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৪৮ Time View
79

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ:
(২৩ জুন, সোমবার) কিশোরগঞ্জ শহর শাখার ৩ নং ওয়ার্ডের উদ্যোগে এক ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সম্মানিত আমীর অধ্যাপক রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, শহর শাখার সম্মানিত আমীর আ.ম.ম. আব্দুল হক, শহর শাখার সহকারী সেক্রেটারি মাহফুজুল হক মাসুমসহ শহর ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের চলমান পরিস্থিতি, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক কার্যক্রম ও নাগরিক অধিকার বিষয়ে জনগণের কাছে সংগঠনের বিভিন্ন বার্তা তুলে ধরেন।
এ সময় নেতৃবৃন্দ আগামী ১১ দলীয় ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে
ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচি চলাকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন বিভাগীয় সমাবেশ সফল ও সার্থক হবে। শেষে দেশ, জাতি এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026