
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত স্থান পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌছে দিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য জনাব খোকন চৌধুরী, সঙ্গে ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা বিশিষ্ট মৎস্যজীবী ও ঠিকাদার আব্দুর রহিম , আনছারুল আলম , সাবেক এমপি মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য পুত্র লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা এ টি এম জাহেদ চৌধুরী আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম।
১৪জুলাই (মঙ্গলবার) বেলা ৩টার দিকে তিনি আমিরাবাদ ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের মাষ্টার হাট, ২নাম্বার ওয়ার্ডের খৈয়ারকুল এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ( খোকন চৌধুরী) বলেন, গত কিছুদিন ধরে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যায় ভয়াবহ রুপ ধারণ করেছে। লোহাগাড়ার মানুষ বন্যায় ঘরবন্দি রয়েছে।খাদ্যের সংকটেও রয়েছে। তারই ধারাবাহিকতায় আমিরাবাদের বিভিন্ন এলাকায় বন্যায় ঘরবন্দি, রয়েছে খাদ্যের সংকটেও। তাদের দুঃখ, দুর্দশা বিবেচনা করে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমিরাবাদের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি এই সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম।আগামীতেও আমার এই ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। তাই সমাজের বিত্তবানরাও এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান। সবাই এগিয়ে আসুন। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান।
এসময় লোহাগাড়া উপজেলা বিএনপি, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।