1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ প্রবাসীদের কল্যাণ ও সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের পাশে থাকবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদ ইকরাম হোসেন কাউছারের পরশুরামে পুষ্পস্তবক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪১ Time View
75

মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
১৬জুলাই ২০২৬ইং।পশুরাম।
অর্পণ, দোয়া-মোনাজাত; শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশে সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে পরশুরামে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় পরশুরাম উপজেলার শহীদ ইকরাম হোসেন কাউছারের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকসুদ, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা এস. এম. শাফায়েত আখতার নূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ রাব্বি, যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদ ইকরাম হোসেন কাউছারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত সবাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026