1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ১২:২০|
Title :
পতেঙ্গা ওসি পারভেজের সহযোগিতা নিয়ে ভোক্তা অধিকারের অভিযান অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আফছার মেমোরিয়াল বিদ্যালয়, অংশ নিলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মুবিন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিঃ ‎পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ‎ জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা নিয়ে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ! উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়————— এমপি রবিউল বাশার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও এসএমসি সদস্যদের বরণ করল বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা, সচেতনতামূলক অভিযান’

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
  • 14 Time View
21

বিশেষ প্রতিনিধিঃ

টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও রামসার সাইটে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে ৬টি হাউজবোটকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন, সুনামগঞ্জ।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি পৃথক মামলায় ৬টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, সুনামগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে তাহিরপুর থানা পুলিশ।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরে আগত হাউজবোট পরিচালনাকারী, পর্যটক ও সংশ্লিষ্টদের মাঝে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সংরক্ষিত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, “টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য, জলজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সংরক্ষিত এলাকায় কোনো ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বা অবৈধ প্রবেশের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026