
📰
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সুপরিচিত ব্যবসায়ী, দুবাইয়ের “Thoub Al Jadeed” এবং বাব-শরীফের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান “Al Madani”-র সত্ত্বাধিকারী হাফেজ আবু তাহেরের উদ্যোগে হিজরি ১৪৪৭ সনের সমাপ্তি উপলক্ষে এক প্রীতিভোজ ও বুফে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুন (শনিবার) সৌদি আরবের জেদ্দা আজিজিয়াস্থ প্রখ্যাত “BarBQ Tonight” রেস্তোরাঁয় স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সম্মানে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত জেদ্দার শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্তরের শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের কর্ণধার হাফেজ আবু তাহের ব্যস্ততার মাঝেও উপস্থিত হওয়ার জন্য সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যবসায়িক সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও শুভকামনা জ্ঞাপন করেন।