নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে
কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :-
Update Time :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
১০
Time View
নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে
" কাজী স্বাধীন " স্টাফ রিপোটার :- নওগাঁ শহরের ট্রাফিক জ্যাম কমাতে ও যাতায়াতের দুর্ভোগ কমাতে অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে বড় কোনো উদ্যোগ। শহর মহাসড়কের বশিপুর মোড় থেকে শিশু পার্ক পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ এখন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে। আর এই মেগা প্রকল্পের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছোট যমুনা নদীর বুকে যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক—৯২ মিটার দীর্ঘ একটি আধুনিক বেইলি ব্রিজ। উন্নয়ন কার্যক্রমকে দ্রুত গতিতে এগিয়ে নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এসেছে কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এই ৯২ মিটার সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করতে বলা হয়েছে। এর মাধ্যমে আলুপট্টি থেকে সুপারিপট্টি সংযোগস্থানের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ার পথে একধাপ এগিয়ে গেল। প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে এবং কাজের মান ও স্থান নিশ্চিত করতে পিছপা হননি স্থানীয় জনপ্রতিনিধি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ছোট যমুনা নদীর ওপর বর্তমান বেইলি ব্রিজের স্থান আকস্মিক পরিদর্শন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি আশা করছেন খুব তারাতারিই এই কাজের জন্য বিল পাস হবে ও টেন্ডার ড্রোপ আহ্বান করা হইবে।
13
” কাজী স্বাধীন ”
স্টাফ রিপোটার :-
নওগাঁ শহরের ট্রাফিক জ্যাম কমাতে ও যাতায়াতের দুর্ভোগ কমাতে অবশেষে দৃশ্যমান হতে যাচ্ছে বড় কোনো উদ্যোগ। শহর মহাসড়কের বশিপুর মোড় থেকে শিশু পার্ক পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ এখন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে। আর এই মেগা প্রকল্পের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছোট যমুনা নদীর বুকে যুক্ত হচ্ছে নতুন এক মাইলফলক—৯২ মিটার দীর্ঘ একটি আধুনিক বেইলি ব্রিজ।
উন্নয়ন কার্যক্রমকে দ্রুত গতিতে এগিয়ে নিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এসেছে কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে এই ৯২ মিটার সেতু নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করতে বলা হয়েছে। এর মাধ্যমে আলুপট্টি থেকে সুপারিপট্টি সংযোগস্থানের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নেওয়ার পথে একধাপ এগিয়ে গেল।
প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে এবং কাজের মান ও স্থান নিশ্চিত করতে পিছপা হননি স্থানীয় জনপ্রতিনিধি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ছোট যমুনা নদীর ওপর বর্তমান বেইলি ব্রিজের স্থান আকস্মিক পরিদর্শন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি আশা করছেন খুব তারাতারিই এই কাজের জন্য বিল পাস হবে ও টেন্ডার ড্রোপ আহ্বান করা হইবে।