1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:০৩|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

পার্বতীপুর প্রেস কাব নির্বাচন-২০২৬ বিজয়ের আনন্দে উচ্ছ্বসিত নবনির্বাচিত কমিটি

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬,
  • 13 Time View
20

উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে
মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি,
পার্বতীপুর প্রেস কাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে প্রেস কাব প্রাঙ্গণে ভিড় করেন সাংবাদিক,শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।
নির্বাচনে সভাপতি পদে মাহফুজুল ইসলাম রিপন ৩৩ ভোট, সহ-সভাপতি পদে মো. আমজাদ হোসেন ৩০ ভোট, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ৩০ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মামুন (মিলন) ৩১ ভোট, কোষাধ্যক্ষ পদে এ টি এম জোবায়ের উর রহমান (জবা) ২৩ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. আবুল জলিল সরকার ২৮ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. ওয়াহেদুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মহসিন আলী ৩২ ভোট, সাজেদুর রহমান নওশাদ ৩০ ভোট, মো. হেলাল ২৮ ভোট এবং মো. নুর আলম সিদ্দিক ২৫ ভোট।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিজয়ীরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পার্বতীপুর প্রেস কাবের ঐতিহ্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সাংবাদিক ও সুধীজন আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে পার্বতীপুর প্রেস কাব আরও শক্তিশালী, গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026