1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৪৮|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কাউন্সিল সম্পন্ন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা
  • Update Time : শুক্রবার, জুলাই ২৪, ২০২৬,
  • 30 Time View
44

মোহাম্মদ হানিফ ফেনী জেলা।

শূরা কমিটির গোপন ভোটে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জেলা কাউন্সিল কেন্দ্রীয় দায়িত্বশীলদের তত্ত্বাবধানে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সাংগঠনিক পরিবেশে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে শূরা কমিটির সদস্যদের গোপন ভোটের মাধ্যমে জেলা সভাপতি ও জেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
সংগঠন সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র ও শূরাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের নীতির আলোকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এটি দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
দলীয় নেতারা বলেন, শূরাভিত্তিক ও সাংগঠনিক এই প্রক্রিয়াকে “একতরফা” বা “একতন্ত্র” হিসেবে আখ্যায়িত করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন মন্তব্য সংগঠনের নীতি-আদর্শ, গঠনতন্ত্র এবং সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনে মতপার্থক্য থাকতেই পারে। তবে সংগঠনের সিদ্ধান্তের প্রতি আনুগত্য, শৃঙ্খলা রক্ষা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই একজন দায়িত্বশীল কর্মীর অন্যতম বৈশিষ্ট্য। বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও ইসলামী আন্দোলনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানানো হয়।
কাউন্সিল-পরবর্তী বক্তব্যে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে ফেনী জেলায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং আদর্শিক ও দাওয়াতি কর্মকাণ্ড নতুন গতি পাবে।
শেষে দেশ, জাতি এবং সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানানো হয়, তিনি যেন সবাইকে হক কথা বলার, সংগঠনের আমানত রক্ষা করার এবং পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব অটুট রাখার তাওফীক দান করেন। আমীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026