1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৩৬|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

ফেনীর লেমুয়া বাজারে দুই সার ব্যবসায়ী কে ১৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬,
  • 39 Time View
57

মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
ফেনী সদর উপজেলা লেমুয়া বাজারের
রাসায়নিক সারে অতিরিক্ত দাম আদায়: মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ন্যায্যমূল্যে সার বিক্রির নির্দেশনা; কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের ঘোষণা
রাসায়নিক সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি রোধে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুর ১টার দিকে লেমুয়া ইউনিয়নের লেমুয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা। এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার কৃষি কর্মকর্তা মহি উদ্দিন, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং ইউনিয়নের কৃষকরা।
অভিযান চলাকালে কয়েকটি সার বিক্রয় প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করা হয়। তদন্তে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— কান্তি ট্রেডার্স (প্রোপ্রাইটর: কান্তি লাল নাথ), যার বিরুদ্ধে ৫ হাজার টাকা এবং সমীর ট্রেডার্স (প্রোপ্রাইটর: সমীর মজুমদার), যার বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে কৃষকদের যেন কোনোভাবেই অতিরিক্ত মূল্যে সার কিনতে না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সার বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও বাজার তদারকি ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026