1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৫৬|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন।

হুমায়ুন কবির | নিজস্ব প্রতিবেদন।
  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬,
  • 12 Time View
22

হুমায়ুন কবির | নিজস্ব প্রতিবেদন।

দেশ টিভির সাংবাদিক আবিরকে একটি চক্রের কবল থেকে উদ্ধার করতে তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে সাংবাদিকদের ঐক্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মিরপুর প্রেসক্লাব পরিবার।

জানা যায়, গত রাতে রাজধানীর ৬০ ফিট মোল্লা রোড এলাকায় একটি চক্রের কাছে আবির বিপদে পড়েন। এ সময় তিনি মিরপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানান যে তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং দ্রুত সহযোগিতা প্রয়োজন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিরপুর প্রেসক্লাবের সদস্যরা যে যেখানে ছিলেন, সেখান থেকেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে বিষয়টি অবগত হন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন । এরপর সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সাইমন সবার সঙ্গে দ্রুত সমন্বয় করেন।

ঘটনাস্থলে উপস্থিত হন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. বদরুল আলম, এম. এ. গাফফার, মালেক, মুন্না, সুমন খান, রিয়া মনি, রফিক, শাহাদাত,এস এম ইসলাম উকিল, আঃ মালেক সহ আরও অনেক সাংবাদিক বন্ধুরা । পরে আরও সদস্য একে একে সেখানে উপস্থিত হয়ে আবিরের পাশে দাঁড়ান।

পরবর্তীতে সভাপতি মো. বদরুল আলম, সকল সাংবাদিকদের নিয়ে সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযুক্ত চক্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক আবিরকে নিরাপদে তার পরিবারের কাছে পৌঁছে দেন মিরপুর প্রেসক্লাব পরিবার,

এ ঘটনায় মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের বিপদ মানে পুরো সাংবাদিক সমাজের বিপদ। তাই যেকোনো সংকটে একে অপরের পাশে দাঁড়ানোই সাংবাদিকতার প্রকৃত চেতনা।

তারা আরও বলেন, “আমরা চাই, দেশের যেখানেই কোনো সাংবাদিক বিপদে পড়বেন, আশপাশে থাকা সাংবাদিকরা যেন দ্রুত তার পাশে দাঁড়ান। আমাদের এই ঐক্যই সাংবাদিক সমাজের সবচেয়ে বড় শক্তি।”

সাংবাদিক আবিরের পাশে দাঁড়াতে পেরে মিরপুর প্রেসক্লাব পরিবার গর্ব প্রকাশ করেছে। উপস্থিত সাংবাদিকরা বলেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে—এক সাংবাদিকের বিপদে আরেক সাংবাদিকই প্রথম ভরসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026