1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:০২|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসীরা পাহাড়তলী থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৭, ২০২৬,
  • 22 Time View
31

কামরুল ০১৮৮৩০৮৮০৮৯
চট্ট নগরীর বিভিন্ন সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের তৎপরতা আবারও প্রকাশ্যে এসেছে ভেঙ্গে পড়েছে পাহাড়তলী থানার আইন শৃঙ্খলা। নগরীর একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার রেশ কাটতে না কাটতে এবার ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা, গুলি ছোড়া, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়ে মৃত্যুর পথ যাত্রী। নিরাপত্তাকর্মীসহ আরো কয়েকজন শ্রমিক শিকার হয়েছেন মারধরের। স্থানীয়দের অভিযোগ, শুধু এই ভবন নয়, আশপাশের আরো কয়েকটি নির্মাণাধীন ভবনকেও একই চক্র চাঁন্দার জন্য টার্গেট করেছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘির পাড়ে চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে নির্মাণাধীন একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র জানায়, একটি টেম্পোতে করে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি নির্মাণাধীন ভবনটির সামনে এসে নামে। সে সময় ভবনটিতে কয়েকজন শ্রমিক নির্মাণকাজে ব্যস্ত ছিলেন। হামলাকারীরা ভবনের ভেতরে ঢুকে প্রথমে দুই রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। তারা শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। ভবনের বিভিন্ন কক্ষ, দরজা–জানালা ও নির্মাণসামগ্রী ভাঙচুর করে।
একপর্যায়ে সন্ত্রাসীরা নির্মাণ শ্রমিক হাসান সাকীকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে তিনি বর্তমানে মৃত্যুর পথ যাত্রী। ভবনের নিরাপত্তাকর্মীসহ আরো কয়েকজনকে বেধড়ক মারধর করে। যাওয়ার সময় সন্ত্রাসীরা ভবনের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, হাটহাজারী এলাকায় তার চাল ও চিনির পাইকারি ব্যবসা রয়েছে। সম্প্রতি বড়দিঘির পাড় এলাকায় ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু করার পর থেকে একটি বিদেশি নম্বর ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তিরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে। প্রায় এক মাস ধরে দফায় দফায় ফোন করে হুমকি দেওয়া হয়। তিনি জানান, নগরীর ডিডিএন ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর কয়েকদিন চাঁদাবাজ ও সন্ত্রাসী কিশোর গ্যাং নীরব থাকলেও গত এক সপ্তাহ ধরে আবার ফোন করে টাকা দাবি শুরু করে। বিষয়টি আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছিল। হামলার পর থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বড়দিঘির পাড় এলাকায় বর্তমানে নির্মাণাধীন অন্তত ৮ থেকে ১০টি বহুতল ভবনের মালিকের কাছেও একই কায়দায় ফোন করে চাঁদা দাবি করা হয়েছে। অনেকেই ভয় ও নিরাপত্তাহীনতার কারণে বিষয়টি প্রকাশ করছেন না। তারা জানান, অতীতে কখনো এ এলাকায় এত সংঘবদ্ধভাবে নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে চাঁদাবাজির ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ১৩ জুলাই নগরীর চকবাজার এঙেস রোডে ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা আলোচনার জন্ম দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে ১৫–২০ জনের একটি দল প্রতিষ্ঠানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্মকর্তা–কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় চাঁদা দাবির অভিযোগে মোবারক হোসেন ওরফে ইমনের নাম উল্লেখ করা হয়। পরে র‌্যাব ও পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হলেও নতুন করে বড়দিঘির পাড়ে একই ধরনের ঘটনা ঘটল।
ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, নগরী ও আশপাশের এলাকায় নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের লক্ষ্য করে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি নম্বর ব্যবহার করে হুমকি দেওয়া, সংঘবদ্ধভাবে হামলা চালানো এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলছেন, দ্রুত জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনা না গেলে ব্যবসা–বাণিজ্য এবং বিনিয়োগ পরিবেশে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দৈনিক স্বাধীন সংবাদ ও দৈনিক বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রধান গত রাতে জানিয়েছেন, ঘটনার ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026