1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৪|
Title :
দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন করে হৈ চৈ ফেলে দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল। ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কর্মী ও জনগণের আস্থার প্রতীক বাবু পল্লব রায় ,লক্ষ্য এবার নিরাপদ নান্দাইল।

হুমায়ুন কবির/নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬,
  • 53 Time View

হুমায়ুন কবির/নিজস্ব প্রতিবেদক।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং রাজপথের পরীক্ষিত লড়াকু সৈনিক বাবু পল্লব রায়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চান নান্দাইলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নান্দাইল উপজেলা শাখার বর্তমান যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি তার দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং জনবান্ধব আচরণের মাধ্যমে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
রাজনৈতিক উত্তরাধিকার ও বর্ণাঢ্য ক্যারিয়ার
নান্দাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি প্রয়াত দীপক চন্দ্র রায়ের সুযোগ্য সন্তান বাবু পল্লব রায়। পারিবারিক ঐতিহ্য সূত্রেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রিধারী এই নেতা ছাত্রজীবন থেকেই আদর্শের রাজনীতিতে অবিচল। ১৯৯২ সালে নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে তার যাত্রা শুরু। পরবর্তীতে ২০০৪ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং ২০০৫ সালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ পথ
দীর্ঘ রাজনৈতিক জীবনে বাবু পল্লব রায়কে বহুবার জেল-জুলুম ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ১৯৯৮, ২০০১, ২০০৭ এবং সর্বশেষ ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা বিস্ফোরক মামলায় তিনি দীর্ঘ সময় কারাবরণ করেন। ২০০৬ সালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা তার ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো বর্বরোচিত ঘটনা ঘটলেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি। গত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে কোনো প্রকার প্রলোভন বা কালিমা তাকে স্পর্শ করতে পারেনি; বরং দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আগলে রেখে তিনি হয়ে উঠেছেন তৃণমূলের প্রিয় মুখ।
উন্নয়ন ও পরিবর্তনের ভিশন
নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে বাবু পল্লব রায় তার স্বপ্নের কথা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে তিনি নান্দাইলকে একটি আদর্শ, নিরাপদ ও বৈষম্যহীন মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে চান। তার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:
খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।
গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করে বিচারবান্ধব পরিবেশ তৈরি।
নান্দাইলকে জুয়া, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা।
বেকার যুবকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কর্মসংস্থান তৈরি।
বিনোদনের জন্য খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা প্রদান।
নেতাকর্মী ও অভিজ্ঞ মহলের প্রত্যাশা
এলাকার অভিজ্ঞ মহল ও তাঁর অনুসারীরা জানান, নান্দাইলের রাজনীতিতে পল্লব রায় একজন ক্লিন ইমেজের নেতা হিসেবে সমাদৃত। তৃণমূলের কর্মীরা মনে করেন, তার মতো একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সংগঠক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে নান্দাইলবাসীর অধিকার ও জননিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে।
মাঠ পর্যায়ের ব্যাপক সমর্থন ও ভালোবাসার কথা উল্লেখ করে পল্লব রায় বলেন,
“তৃণমূলের কর্মীরা আমাকে চেয়ারম্যান পদে দেখতে চায়। আমাদের অভিভাবক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী যদি আমাকে দলীয়ভাবে মনোনীত করেন, তবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করব। আমি জনগণের জন্য সর্বদা নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত।”
উপজেলা নির্বাচনকে সামনে রেখে পল্লব রায়ের নাম এখন নান্দাইলের গ্রাম-গঞ্জ ও শহর-বন্দরের প্রতিটি মানুষের মুখে মুখে। এখন দেখার বিষয়, আগামী দিনে নান্দাইল উপজেলা পরিষদের নেতৃত্বে তৃণমূলের এই প্রিয় নেতাকে জনগণ কোন ভূমিকায় দেখতে পায়।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026