1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:২২|
Title :
বাংলা শুভ নববর্ষ নিয়ে তুষার কান্তি সেনবাগে অবৈধ জ্বালানি তেলের অবৈধ মজুদ ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা চিলমারীতে “বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে” আনন্দ ও শোভাযাত্রা অনুষ্ঠিত মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল নান্দাইল উপজেলায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ১৪৩৩ বাংলা নববর্ষ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল অন্তরা কবিরের বৈশাখী প্রেম। উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন লস্করপুরে ৯৩ বন্ধুদের মিলনমেলা: পান্তা-ইলিশের আয়োজনে মেতে উঠল শৈশব

ভাঙ্গুড়ায় সার মজুত ও বেশি দামে বিক্রি অভিযোগে তিন ডিলারকে জরিমানা

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, এপ্রিল ৬, ২০২৬,
  • 86 Time View

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার মজুত রেখে কৃষকদের কাছে বিক্রি না করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনজন সার ডিলারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন জাহানসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে সার ডিলারদের বিরুদ্ধে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, কয়েকজন ডিলার তাদের গুদামে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে তা বিক্রি না করে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে ভাঙ্গুড়া বাজারের সার ডিলার মো. হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের মো. মিজানুর রহমানের গুদামে সার মজুত থাকা সত্ত্বেও কৃষকদের কাছে বিক্রি না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ভাঙ্গুড়া বাজারের আরেক সার ডিলার মো. জায়েদ হায়দারের বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত বাজার তদারকি করছে। কোনো ডিলার যদি সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করেন বা অতিরিক্ত মূল্যে সার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে সার ডিলারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া (পাবনা)
মোবাইল: ০১৭৫০-৭২০৬৭২
৬ এপ্রিল ২০২৬

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026