
মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১৪৩৩ বাংলা নববর্ষ।
দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে উপজেলা চত্বর থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
উপজেলা প্রাঙ্গণে বসে বৈশাখী মেলা—যেখানে স্থানীয় পণ্য, হস্তশিল্প ও গ্রামীণ ঐতিহ্যের এক মনোমুগ্ধকর সমাহার দেখা যায়।
পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, নাচ ও কবিতার মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানটি এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।