
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে “বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের প্রথম প্রহরেই প্রাণের উচ্ছ্বাস নিয়ে, সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ষবরণ আনন্দ ও শোভাযাত্রা রেলি বের হয়ে, উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষ উপজেলায় এসে শেষ করেন। এরপরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে “পান্তা উৎসবের” আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবং দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ আঃ বারী সরকার, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।