1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:২২|
Title :
বাংলা শুভ নববর্ষ নিয়ে তুষার কান্তি সেনবাগে অবৈধ জ্বালানি তেলের অবৈধ মজুদ ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা চিলমারীতে “বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে” আনন্দ ও শোভাযাত্রা অনুষ্ঠিত মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল নান্দাইল উপজেলায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ১৪৩৩ বাংলা নববর্ষ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল অন্তরা কবিরের বৈশাখী প্রেম। উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন লস্করপুরে ৯৩ বন্ধুদের মিলনমেলা: পান্তা-ইলিশের আয়োজনে মেতে উঠল শৈশব

উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 3 Time View

স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন সম্পন্ন হয়েছে। পুরনোকে বিদায় ও নতুনকে স্বাগত জানানোর প্রত্যয়ে উপজেলা চত্বরজুড়ে দিনব্যাপী ছিল আনন্দ-উৎসবের আমেজ।
পহেলা বৈশাখের সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় স্থান পায় গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী নানা অনুষঙ্গ—গরু-মহিষের গাড়ি, নাঙ্গল, জোয়াল, কাস্তে, মাছ ধরার জাল, রঙিন কুলা, হাতপাখা, কলস ও ঐতিহ্যবাহী ঘুড়ি। পাশাপাশি অংশগ্রহণ করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীরাও, যা শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।
এবারের বর্ষবরণের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে লোকজ সংস্কৃতি ও প্রতিবাদী চেতনার প্রকাশ ঘটে।
উপজেলা চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনও করা হয় এদিন। মেলায় হস্ত ও কুটির শিল্প, চারু ও কারুশিল্প, পিঠা ও ফুড কর্নারসহ প্রায় ৪০টি স্টল বসে। দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।
সারাদিনব্যাপী অনুষ্ঠানে ছিল নাটিকা, গম্ভীরা, সংগীত পরিবেশনা ও নৃত্যানুষ্ঠান। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদত রত্ন বলেন, “সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুন্দর ও শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন হয়েছে। এ ধরনের আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।”

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026