1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৫:১৯|
Title :
বাংলা শুভ নববর্ষ নিয়ে তুষার কান্তি সেনবাগে অবৈধ জ্বালানি তেলের অবৈধ মজুদ ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা চিলমারীতে “বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে” আনন্দ ও শোভাযাত্রা অনুষ্ঠিত মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল নান্দাইল উপজেলায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ১৪৩৩ বাংলা নববর্ষ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল অন্তরা কবিরের বৈশাখী প্রেম। উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন লস্করপুরে ৯৩ বন্ধুদের মিলনমেলা: পান্তা-ইলিশের আয়োজনে মেতে উঠল শৈশব

সেনবাগে অবৈধ জ্বালানি তেলের অবৈধ মজুদ ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

মোঃ আবদুল মোতালেব নোয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬,
  • 33 Time View

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালককে জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন উওর পাশে ভূঁইয়া বাড়ির ভেতরে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ভূঁইয়ার মালিকানাধীন একটি দোকান থেকে অবৈধভাবে মজুদ রাখা চার হাজার লিটার ডিজেল এবং এক হাজার পাঁচশ লিটার পেট্রোল জব্দ করা হয়। এসব জ্বালানি তেল যথাযথ অনুমোদন ছাড়া সংরক্ষণ করা হচ্ছিল বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় ভূঁইয়া ট্রেডার্সের পরিচালক আবু তাহের ভূঁইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ করা ঝুঁকিপূর্ণ এবং এটি দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026